ইরানের সরকার উৎখাতে কাজ করছে ইসরায়েল: নেতানিয়াহু

ইরানের বর্তমান শাসনব্যবস্থা উৎখাত ও পরাস্ত করার লক্ষ্য নিয়ে ইসরায়েলের সবকটি সংস্থা কাজ করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। বুধবার (৩ সেপ্টেম্বর) ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ২৪ নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন।

নেতানিয়াহু তার দেওয়া সাক্ষাৎকারে জানান, ‘আমার সরাসরি নির্দেশনায় আমাদের সমস্ত নিরাপত্তা ও সরকারি ব্যবস্থা এই শাসনব্যবস্থাকে উৎখাত ও পরাজিত করার লক্ষ্যে কাজ চালিয়ে যাচ্ছে।’

একই দিনে গাজায় থাকা ইসরায়েলি সেনাসদস্যদের পরিদর্শন শেষে সন্তোষ প্রকাশ করেন নেতানিয়াহু। তিনি দাবি করেন, অবরুদ্ধ গাজা উপত্যকার ৬০ শতাংশেরও বেশি এলাকা বর্তমানে ইসরায়েলের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্র: মিডল ইস্ট আই