স্মরণীয় পঙক্তি

স্বভাবে অবোধ অতি, গুণ নাহি যার,

তার কাছে কোথা আছে গুণের বিচার।

          গুণী- ঈশ্বরচন্দ্র গুপ্ত

হাত পা সবারই আছে, মিছে কেন ভয়?

চেতনা রয়েছে যার, সে কি পড়ে রয়?

          আদর্শ ছেলে-  কুসুমকুমারী দাশ

 

সুসময়ে অনেকেই বন্ধু বটে হয়,

অসময়ে হায় হায় কেহ কারো নয়।

          প্রকৃত বন্ধু- কৃষ্ণচন্দ্র মজুমদার