বাসের ধাক্কায় বন্দরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিহত

মাদারীপুরের শিবচরের বন্দরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল শিকদার (৫৮) আজ সোমবার দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কে একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ধাক্কা খেয়ে নিহত হয়েছেন। তিনি বন্দরখোলা ইউনিয়নের তাহের শিকদারকান্দি গ্রামের আব্দুল ওহাব শিকদারের ছেলে। তিনি প্রায় ৩২ বছর বন্দরখোলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেছেন। 

তার মা সোখিনা শিকদার বন্দরখোলা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। নিহত বাবুল শিকদার স্ত্রী, ২ ছেলে ৩ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 

মঙ্গলবার মরহুমের নামাজে জানাজা শেষে তার নিজ গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানা গেছে।

আরও পড়ুন: বাবাকে হত্যার দায়ে ছেলের ফাঁসি

এদিকে, বাবুল শিকদারের মৃত্যুতে জাতীয় সংসদের চিফ হুইপ ও জাতীয় সংসদের আওয়ামী লীগ পার্লামেন্টারি পার্টির সেক্রেটারি নূর-ই-আলম চৌধুরী লিটন শোক প্রকাশ করেছেন।  

ইত্তেফাক/কেকে