‘রান আউট’ সিনেমার প্রশংসা কুড়ানোর পর ঢালিউডে সজল নিয়মিত হবেন বলে ধারণা করেছেন সংশ্লিষ্টরা। সেই পথেও হাঁটছিলেন তিনি। এরপরই শুরু করেন ‘হারজিত্’ শিরোনামে একটি সিনেমা। সিনেমার বেশিরভাগ কাজ শেষ হলেও নতুন আর কোনো খবর নেই সিনোটি নিয়ে। এরপর আর নতুন সিনেমার খবরে ছিলেন না সজল। তবে শোনা জাচ্ছিল আবারো নতুন সিনেমায় চুক্তিবদ্ধ হচ্ছেন তিনি। কিন্তু সেটিও ছিল ধোঁয়াশা। শেষ পর্যন্ত সেই খবরই চূড়ান্ত হলো। ‘জিন’ শিরোনামে নতুন একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন তিনি। যেখানে তার বিপরীতে অভিনয় করবেন পিয়া বিপাশা। সজল বলেন, ‘আমাদের সিনেমার অবস্থা এখন আগের চেয়ে ভালো। আমি চেয়েছি পরবর্তী এমন একটি সিনেমা করতে যেটি আলোচনা তৈরি করবে। এমন একটি সিনেমার অপেক্ষাতেই ছিলাম।’