সোশ্যাল মিডিয়ায় আপনি কতটা দৃশ্যমান হবেন?

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে ফেসবুক খুব জনপ্রিয়। বাংলাদেশে ফেসবুকের ব্যবহার দিন দিন বেড়েই চলেছে। অনেকেই এর ব্যবহার না জেনে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন। আবার কেউ কেউ রীতিমতো বিরক্তও হচ্ছেন। আপনি চাইলে নিরাপদে ও কম ঝামেলায় এ মাধ্যম ব্যবহার করতে পারেন। কোন উপায় অবলম্বন করলে আপনাকে কম ঝামেলা পোহাতে হবে—সে বিষয়গুলো তুলে ধরা হলো এ লেখায় —

দৈনন্দিন জীবনে কাজ কর্মের ফাঁকে একটু বিনোদনের প্রয়োজন রয়েছে। আমরা ফেসবুকের ওপর আস্থা রেখে পরিবার, বন্ধুসহ সবার সাথে যোগাযোগ রক্ষা করে সময়ের পাশাপাশি চলছি। আবার ফেসবুকে সবসময় আচ্ছন্ন থেকে কর্মজীবনের মূল্যবান সময়ও নষ্ট করছি। এ কথা সত্যি ফেসবুক আমাদের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকলেও এর কিছু শর্টকাট ব্যবহার এখনো অজানা। অথচ এসব শর্টকাট সহায়ক বিশ্বের বৃহত্তম সামাজিক নেটওয়ার্ক জীবনকে আরো সহজতর ও দক্ষ করে তুলতে পারে। শর্টকাট উপায়ে তো অপারেটিং করবেনই  সাথে সাথে আপনার অ্যাকাউন্ট নিরাপত্তার  কথাও মাথায় রাখবেন।

 

আপনি কতটা দৃশ্যমান হবেন

আপনাকে আপনার বন্ধু ছাড়া অন্য কেউ খুঁজে পাবে না, এমনকি আপনার ই-মেইল ঠিকানা দিয়ে খুঁজলেও না। যদি আপনি এ রকম করতে চান  তাহলে Account privacy setting -এ ক্লিক করুন। এখন উপরে view setting-এ ক্লিক করুন । নতুন পেইজ এলে search for you on facebook -এর ডান পাশের  everyone- বাটন ক্লিক করে only friend নির্বাচন করে দিন। তাহলে আপনাকে আপনার বন্ধুরা ব্যতীত অন্য কেউ খুঁজে পাবে না । এখন send you friend request  বাটনে ক্লিক করে everyone নির্বাচন করুন । এখন যে কেউ আপনাকে friend request পাঠাতে পারবে ।

 

ব্যক্তিগত গোপনীয়তা

কেউ যদি ফেসবুকে আপনাকে বিরক্ত করে, যেমন বারবার বার্তা পাঠায়, বারবার Add request পাঠায় তাহলে আপনি তাকে ব্লক করে দিতে পারেন। ব্লক করে দিলে সে আর আপনাকে খুঁজে পাবে না। কাউকে ব্লক করতে হলে প্রথমে উপরে ডান পাশে  Account থেকে Privacy settings এ ক্লিক করুন। এখন একেবারে নিচের দিকে  Block lists  এর নিচে  Edit your list  এ ক্লিক করুন। নতুন পেইজ এলে Name অথবা Email  বক্সে কারো নাম বা ইমেইল আইডি লিখে Block এ ক্লিক করে দিতে পারেন। অথবা কারো প্রোফাইলের নিচের দিকে বা পাশে Block ক্লিক করেও কাউকে ব্লক করে দিতে পারেন ।

 

হেল্প সেন্টার

ফেসবুক কিছুদিন পর পর তার সেটিং পরিবর্তন করে। এছাড়াও ফসবুক কিছুদিন পর পর নতুন নতুন অপশন যোগ করে। কোন  অপশন কোথায় আছে তা ভুলে গেলে বা জানা না থাকলে ফসবুক হেল্প সেন্টারের সাহায্য নেওয়া যায়। যেমন আপনি যদি ভুল করন কোনো বন্ধুকে হাইড করে ফেলেন, তাহলে তাকে আন হাইড করবেন কীভাবে বা কোনো বন্ধুকে হাইড করবেন কীভাবে? এর উত্তর যদি জানা না থাকে, তাহলে এর জন্য প্রথমে ওপরের ডান পাশে Account থেকে Help center এ ক্লিক করুন। নতুন পেইজ এলে  How I unhide a friend ? লিখে সার্চ করুন। রেজাল্ট এলে Expsnd All এ ক্লিক করুন। আপনার সমাধান পেয়ে যাবেন।