অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রাথমিক পর্যায় থেকেই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশীদারদের জড়িত থাকা প্রয়োজন। তিনি বলেন, বিশ্ব আজ প্রকৃতপক্ষেই জলবায়ু পরিবর্তনজনিত কারণে হুমকির সম্মুখীন। জলবায়ু পরিবর্তন থেকে উদ্ভূত বহুবিধ প্রভাবের মুখোমুখি হয়ে বিশ্বের ভবিষ্যত্ হুমকির মধ্যে রয়েছে।
এমপির নেতৃত্বে বাংলাদেশ থেকে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল সম্মেলনে অংশ নিচ্ছেন। মাননীয় অর্থমন্ত্রী জলবায়ু পরিবর্তনজনিত হুমকি মোকাবিলায় বাংলাদেশ সরকার কর্তৃক এ পর্যন্ত নেওয়া পদক্ষেপ ও কার্যক্রম সংক্ষেপে বর্ণনা করেছেন। তিনি কার্যকর ফলাফল অর্জনের জন্যপ্রাথমিক পর্যায় থেকেই প্রকল্প বাস্তবায়ন প্রক্রিয়ায় অংশীদারদের জড়িত থাকার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন।
১৯ আগস্ট দক্ষিণ কোরিয়ার ইনচিয়েনের স্যাংডোতে গ্লোবাল ক্লাইমেট ফান্ড (জিসিএফ) ‘গ্লোবাল প্রোগ্রামিং কনফারেন্স’-এর আয়োজন করেছে। এই সম্মেলনের এ বছরের মূল প্রতিপাদ্য হচ্ছে ‘জলবায়ুর উচ্চাকাঙ্ক্ষাকে উপলব্ধি করা। অর্থনৈতি সম্পর্ক বিভাগ (ইআরডি) সচিব মনোয়ার আহমেদসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও সম্মেলনে যোগ দেন।