কংগ্রেস আমলের এয়ার ইন্ডিয়া চুক্তি নিয়ে চিদাম্বরমকে তলব

ভারতের কংগ্রেস নেতা তথা প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদাম্বরমকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সূত্রের খবর, ইউপিএ আমলে এয়ার ইন্ডিয়ার জন্য ১১১টি বিমান কেনার চুক্তি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেই তাকে ডেকে পাঠানো হয়েছে। চুক্তিটি এক দশকেরও বেশি সময়ের পুরোনো। চুক্তিটি নিয়ে তত্কালীন অসামরিক বিমানমন্ত্রী প্রফুল্ল প্যাটেল দাবি করেন, পি চিদাম্বরমের নেতৃত্বাধীন মন্ত্রীদের একটি এমপাওয়ার্ড গ্রুপের তরফে অর্ডার পাশ করানো হয়েছিল। সেই দাবির পরিপ্রেক্ষিতেই চিদাম্বরমকে তলব করা হয়। ২৩ আগস্ট তাকে জিজ্ঞাসাবাদের দিন ধার্য করা হয়েছে।