প্রীতি ম্যাচে অনভিজ্ঞদের সুযোগ দিল আর্জেন্টিনা

চিলি ও মেক্সিকোর বিরুদ্ধে প্রীতি ম্যাচে খেলার জন্য অনভিজ্ঞদের নিয়েই জাতীয় দল ঘোষণা করেছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্ক্যালোনি। ২৭ সদস্যের আর্জেন্টিনা দলে সাত জনই নতুন। আবার বাদ পড়েছেন লিওনেল মেসি, সার্জিও অ্যাগুয়েরো ও অ্যাঙ্গেল ডি মারিয়া।

মেসি অবশ্য বাদ পড়েছেন তার বিরুদ্ধে আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকায়। কোপা আমেরিকা চলাকালে তিনি লাল কার্ড পাওয়ার পাশাপাশি দক্ষিণ আমেরিকা ফুটবল কর্তৃপক্ষের সমালোচনা করায় এ নিষেধাজ্ঞায় পড়েন। আর্জেন্টিনা এ টুর্নামেন্টে তৃতীয় হয়েছিল।

আর্জেন্টিনা ৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে চিলির ও এর পাঁচ দিন পর টেক্সাসে মেক্সিকোর মুখোমুখি হবে।

স্কোয়াড

গোলরক্ষক: এস্তেবান আন্দ্রাদা (বোকা জুনিয়র্স), ফ্রাঙ্কো আরমানি (রিভারপ্লেট), অগাস্তিন মার্চেসিন (পোর্তো);

ডিফেন্ডার: লিওনার্দো বালের্দি (বরুসিয়া ডর্টমুন্ড), নিকোলাস ফিগাল (ইন্দিপেন্দিয়েন্তে), লুকাস মার্তিনেজ (রিভারপ্লেট), গঞ্জালো মন্তিয়েল (রিভারপ্লেট), নিকোলাস ওতামেন্দি (ম্যানচেস্টার সিটি), জার্মান পেজ্জেয়া (ফিওরেন্টিনা), মার্কোস রোহো (ম্যানচেস্টার ইউনাইটেড), নিকোলাস তাগলিয়াফিকো (আয়াক্স আমস্টারডাম);

মিডফিল্ডার: মার্কোস আকুনা (স্পোর্টিং সিপি), রদ্রিগো দে পল (উদিনেসে), নিকোলাস দমিঙ্গেজ (ভেলেজ), মানুয়েল লানজিনি (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড), জিওভানি লো সেলসো (টটেনহ্যাম হটস্পার), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (বোকা জুনিয়র্স); লুকাস ওকাম্পোস (সেভিয়া), এক্সেকুয়েল পালাসিওস (রিভারপ্লেট), লিওনার্দো পারেদেস (প্যারিস সেন্ট জার্মেই), রবার্তো পেরেইরা (ওয়াটফোর্ড), গুইদো রদ্রিগেজ (ক্লাব আমেরিকা), মাতিয়াস জারাকো (রেসিং)। ফরোয়ার্ড: জোয়াকুইন কোরেয়া (ল্যাজিও), পাওলো দিবালা (জুভেন্টাস), আদলোফো গাইচ (সান লরেঞ্জো), লাউতারো মার্তিনেজ (ইন্টারমিলান)।