ইজিবাইকের ব্যাটারি চার্জ দিতে গিয়ে সাকিব (১৫) নামে এক অটোচালকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। স্বজনরা উদ্ধার করে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। সাকিব বাঞ্ছারামপুর উপজেলার কলাকান্দি গ্রামের ভুট্টো মিয়ার ছেলে।
নিহতের চাচা মানিক মিয়া জানান, সকালে সাকিব ঘর থেকে বেরিয়ে কলাকান্দি গ্রামের মসজিদ সংলগ্ন একটি গ্যারেজে তার ইজিবাইকের ব্যাটারি চার্জ দেওয়া অবস্থায় সংযোগ দেওয়া তারে আগুন জ্বলতে দেখে তার এক বন্ধু চিত্কার শুরু করে। লোকজনের সহযোগিতায় স্বজনরা এগিয়ে গিয়ে তাকে প্রথমে হোমনার রামকৃষ্ণপুর ও পরে হোমনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। জরুরি বিভাগের চিকিত্সক সালাম সিকদার জানিয়েছেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যু হয়েছে।