প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র, সুনামগঞ্জের আয়োজনে প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে পৌর শহরের শহিদ আবুল হোসেন মিলনায়তনে ২০০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার তুলে দেন সংসদের বিরোধীদলীয় হুইপ অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ এমপি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, সাবেক পিপি অ্যাডভোকেট বজলুল মজিদ চৌধুরী খসরু, অতিরিক্ত পুলিশ সুপার মো.মাহবুবুর রহমান প্রমুখ।