সখীপুরে নদী পার হতে গিয়ে কিশোর নিখোঁজ

সখীপুরে সাতার কেটে নদী পার হতে গিয়ে সোমবার এক কিশোর নিখোঁজ হয়েছে। তার     নাম তামিরুল ইসলাম (১৬)। সে উপজেলার দাড়িয়াপুর গ্রামের আবু হানিফ মিয়ার ছেলে।  উপজেলার দাড়িয়াপুর ইউপির সাবেক চেয়ারম্যান এসএম শাইফুল ইসলাম শামীম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নদীর স্রোতে ডুবে যাওয়া ঐ কিশোরকে উদ্ধারে স্থানীয়রা অনেক চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্থানীয় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়। তাদের মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলের ডুবুরি দল ঘটনাস্থলে এসে ঐ কিশোরকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। তবে সোমবার এ রিপোর্ট লেখা পর্যন্ত কিশোরকে উদ্ধার করা সম্ভব হয়নি।