নারী এশিয়া কাপ 

ফাইনালে ওঠার লড়াইয়ে ভারতকে ব্যাটিংয়ে পাঠালো বাংলাদেশ

নারী এশিয়ান কাপের সেমিফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠিয়েছেন টাইগ্রেস অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। 

সেমিফাইনালের এই ম্যাচে জয়ী দল সরাসরি নারী এশিয়া কাপের ফাইনালে জায়গা করে নেবে। তাই শিরোপার পথে দুই দলের জন্যই ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ভারতের বিপক্ষে এখন পর্যন্ত ২৪ টি–টোয়েন্টিতে মুখোমুখি হয়ে তিন ম্যাচে জয় পেয়েছে বাংলাদেশ। এর দুটিতেই ১১০ এর নিচে ভারতকে আটকে রাখতে পেরেছিল তারা।

বাংলাদেশ একাদশ: দিলারা আক্তার, জুয়াইরিয়া ফেরদৌস, সোবহানা মোস্তারি, নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক ও উইকেটকিপার), শারমিন আক্তার, শোরনা আক্তার, ফাহিমা খাতুন, নাহিদা আক্তার, রাবিয়া খান, মারুফা আক্তার ও সুলতানা খাতুন।

ভারত একাদশ: স্মৃতি মান্ধানা, শেফালি ভার্মা, প্রতিকা রাওয়াল, হারমানপ্রিত কৌর (অধিনায়ক), ভারতী ফুলমালি, রিচা ঘোষ (উইকেটকিপার), দীপ্তি শর্মা, প্রেমা রাওয়াত, শ্রী চরণী, ক্রান্তি গৌড় ও নন্দনী শর্মা।