সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী ও এমপির জন্য ২৫০টি মসজিদের ইমামদের নিয়ে দোয়া মাহফিল

সিদ্ধিরগঞ্জে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের জন্য প্রায় ২৫০ মসজিদের ইমামদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বাদ যোহর সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া নুরে মদিনা মাদ্রাসা মাঠে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় ইমামসহ ওলামায়ে কেরামগণ পুনরায় শেখ হাসিনাকে এদেশের প্রধানমন্ত্রী এবং একেএম শামীম ওসমানকে সংসদ সদস্য হিসেবে আল্লাহতায়ালা যেন কবুল করেন এই দোয়া করেন। দোয়া শেষে উপস্থিত ইমামদের জন্য মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।