ঝিনাইদহের মহেশপুরে স্ত্রী হত্যা মামলায় স্বামী উজ্জ্বল হোসেনসহ দুই জনের যাবজ্জীবন দিয়েছে আদালত।
সোমবার ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক এম জি আযম এ আদেশ দেন। সেই সঙ্গে প্রত্যেকের ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদণ্ড প্রদান করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলো মহেশপুর উপজেলার কানাইডাঙ্গা গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে উজ্জ্বল হোসেন ও একই গ্রামের হুজুর আলীর ছেলে শুকুর আলী।