চন্দনাইশ উপজেলায় প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ করা হলো বাল্যবিয়ে। এছাড়াও বাল্যবিয়ের অপরাধে বর ও কনের পক্ষকে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার উপজেলার বরকল ইউনিয়নের পশ্চিম কানাইমাদারী গ্রামে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঐ গ্রামের মো. মিয়ার বরকল এম জেড উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সায়মা আক্তারের(১৭) সঙ্গে পটিয়া উপজেলার মোজাফ্ফরাবাদ এলাকার মৃত আবদুর রহমানের ছেলে আরিফুর রহমান সবুজের (২৪) বিয়ের অনুষ্ঠান চলছিল। খবর পেয়ে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার সহকারী কমিশনার ভূমি নিবেদিতা চাকমা ও চন্দনাইশ থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের লোকজনকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১০ হাজার করে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেন এবং মুচলেকা দিয়ে ছাড়া পান।