উলিপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

উলিপুরে সোমবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী ডোবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহতের নাম জিহাদ (৭)।

পারিবারিক সূত্রে জানা গেছে, উপজেলার ধরনীবাড়ী ইউনিয়নের বাকারা মধুপুর গ্রামের আব্দুল বেলালের ছেলে জিহাদ ঐদিন সবার অজান্তে বাড়ির পার্শ্ববর্তী ডোবায় পানিতে পড়ে যায়। পরে স্বজনরা মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।