গণতন্ত্রকে শ্রদ্ধা করতে পুতিনের প্রতি আহবান ম্যাক্রঁর

গণতন্ত্রকে শ্রদ্ধা করতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি আহবান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রঁ। গতকাল ফ্রান্স সফররত প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে প্রেসিডেন্ট ম্যাক্রঁ বলেন, আশা করি প্রেসিডেন্ট পুতিন গণতন্ত্রের মৌলিক বিষয়গুলো মেনে চলবেন। ‘ইউরোপিয়ান রাশিয়ায় বিশ্বাস করি’ উল্লেখ করে প্রেসিডেন্ট ম্যাক্রঁ বলেন, আমরা এই গ্রীষ্মকে ‘বাকস্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা ও নির্বাচনে লড়াইয়ের স্বাধীনতা’ বলে মনে করি। ইউরোপের অন্যান্য দেশের মতো রাশিয়াও এই বিষয়গুলোকে শ্রদ্ধা জানাবে বলে উল্লেখ করেন ম্যাক্রঁ। -রয়টার্স