শহরের ৫ নম্বর ঘাট এলাকায় ঘুরতে এসে শীতলক্ষ্যায় ডুবে নিখোঁজ হওয়া বিশ্ববিদ্যালয় ছাত্র ফাহিমের লাশ শুক্রবার মধ্য রাতে শীতলক্ষ্যা নদী থেকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে বন্দর ফায়ার স্টেশন জানান, প্রায় ৩ ঘন্টা তল্লাশির পর ফাহিমের লাশ উদ্ধার করা হয়। লাশ বন্দর নৌ থানায় হস্তান্তর করা হয়েছে। এর আগে নগরীর ৫ নম্বর ঘাট এলাকায় ঘুরতে এসে দুই জাহাজের মাঝের ফাঁকা জায়গা দিয়ে শীতলক্ষ্যা নদীতে পড়ে নিখোঁজ হন ফাহিম। গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। ফাহিম নগরীর খানপুর এলাকার বাসিন্দা। তার বাবা মনিরুল ইসলাম খানপুরে অবস্থিত বিদ্যুত্ অফিসের একজন কর্মকর্তা। সদর থানার উপ-পরিদর্শক এনায়েত জানান, ফাহিম ঢাকার আহসানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র।