জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৪তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মঙ্গলবার আবারো ভাণ্ডারিয়া মজিদা বেগম বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের উদ্যোগে বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও দোয়া মোনাজাত এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর প্রতিযোগিতামূলক রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
আলোচনা সভায় বিদ্যালয়ের প্রধানশিক্ষক মো. ফারুকুজ্জামান মন্টুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির অন্যতম সদস্য, ভাণ্ডারিয়া পৌর কাউন্সিলর ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যাল কলেজের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দিন বাবুল উপজেলা মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের একাডেমিক সুপারভাইজার মো. নজরুল ইসলাম।
এছাড়াও বক্তব্য রাখেন, শিক্ষক মো. মনির হোসেন হাওলাদার, আবুয়াল হোসেন ও এমরান হোসেন প্রমুখ। আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রুহের মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত পরিচালনা করেন মাওলানা ইউনুস আলী। পরে বিজয়ী প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি। উল্লেখ্য গত ১৫ই আগস্ট উপজেলা প্রশাসনের সঙ্গে সরকারি কর্মসূচিতে অংশ গ্রহণের পর বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে মঙ্গলবার আবারো দিবসটি পালন করা হয়।
ইত্তেফাক/আরকেজি