গুলশানের নতুন ডিসি রুহুল কবির খান

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান বিভাগের নতুন উপ-পুলিশ কমিশনার (ডিসি) হিসেবে মোহাম্মদ রুহুল কবির খানকে বদলি করা হয়েছে।

সোমবার (২১ সেপ্টেম্বর) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এই বদলির তথ্য জানানো হয়।

অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।