পাকুন্দিয়ায় পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পুকুরের পানিতে ডুবে সামির নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার টানলক্ষীয়া মীরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের নজরুল ইসলামের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার টানলক্ষীয়া মীরপাড়া গ্রামের ওই শিশু সকালে বাড়ির পাশে খেলাধূলা করছিল। এসময় লোকজনের অজান্তে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে স্থানীয় লোকজন মুমূর্ষ অবস্থায় তাকে উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার মো. কামরুল ইসলাম সিদ্দিকী বলেন, বেলা সোয়া একটার দিকে ওই শিশুকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। স্বাস্থ্য কমপ্লেক্সে আনার আগেই ওই শিশুর মৃত্যু হয় বলে তিনি জানান। 

পৌরকাউন্সিলর মো. উজ্জল মীর পুকুরের পানিতে ডুবে ওই শিশু মারা যাওয়ার তথ্যটি নিশ্চিত করেছেন।

ইত্তেফাক/এমআই