জাপানের নিশীন শহরের কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমস ২০২৬-এর নারী ক্রিকেট প্রতিযোগিতার ৩য় স্থান নির্ধারণী (ব্রোঞ্জ পদক) ম্যাচে মুখোমুখি হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল ও পাকিস্তান নারী ক্রিকেট দল।
টাইগ্রেসদের বিপক্ষে টস জিতে আগে ব্যাটিং করতে নেমে ৭ উইকেটে ১৪৫ রান করে পাকিস্তান।
পাকিস্তান ঝড়ো শুরু করলেও বাংলাদেশ ২১ রানের ব্যবধানে পাঁচ উইকেট তুলে নেয়। ষষ্ঠ উইকেট জুটিতে আলিয়া রাজ ও ফাতিমা সানা আবার পাকিস্তানকে ম্যাচে ফেরান। তাদের ৬৭ রানের জুটি ১৪৫ রানের বড় সংগ্রহ এনে দেয়।
ফাতিমা সানা ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলেন। বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদা, স্বর্ণা ও রিতু দুইটি করে উইকেট নেন।
বাংলাদেশ নারী দল গত এশিয়ান গেমসে পাকিস্তানকে হারিয়েই ক্রিকেটে ব্রোঞ্জ জিতেছিল। এবারও সামনে সেই পাকিস্তান। বাংলাদেশের সাম্প্রতিক ব্যাটিং ব্যর্থতার মধ্যে ১৪৬ রান বড় টার্গেটই।