গাজীপুরের কালীগঞ্জে ২ কেজি গাঁজাসহ রঞ্জনা সরকার (৩৫) এক নারী মাদক বিক্রেতাকে আটক করেছে থানা পুলিশ। শনিবার দুপুরে তাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় গাজীপুর আদালতে প্রেরণ করা হয়েছে। আটক রঞ্জনা উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন গ্রামের নবদ্বীপ সরকার ওরফে নবুর স্ত্রী।
কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এস.আই) চন্দন দে জানান, শুক্রবার (৯ নভেম্বর) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাগরী ইউনিয়নের বেলুন গ্রামে মাদক বিরোধী অভিযান পরিচালিত হয়। এ সময় তাকে ওই গ্রামের তার নিজ বাড়ি থেকে ২ কেজি গাঁজাসহ আটক করা হয়।