কাহালুতে হাওয়া দেওয়ার সময় টায়ার ফেটে একজনের মৃত্যু

বগুড়ার কাহালুতে পিকআপ ভ্যানের চাকায় হাওয়া দেওয়ার সময় টায়ার ফেটে রিংয়ের আঘাতে এক মোটরসাইকেল মেকানিক্স মারা গেছে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল ৯টার দিকে কাহালু উপজেলার দুর্গাপুর বাজারে। নিহত মেকানিক্সের নাম বেল্লাল হোসেন (৪০)। তার পিতার নাম মোঃ রহিম উদ্দিন। তার বাড়ি দুর্গাপুর বাজার এলাকায়।

জানা গেছে, ওই দিন সকাল ৯টার দিকে মেকানিক্স বেল্লাল হাওয়া মেশিন দিয়ে একটি পিকআপ ভ্যানের চাকায় হাওয়া দেওয়ার সময় হঠাৎ বিকট শব্দে টায়ার ফেটে যায়। এ সময় চাকার রিং ছিটকে তার বুকে আঘাত করলে সে গুরুত্বর আহত হয়। 

অসুস্থ অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে দুপুর সাড়ে ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আরও পড়ুন: খুলনায় ভ্যান চালকের মস্তকবিহীন লাশ উদ্ধার

কাহালু উপজেলা মোটর সাইকেল মেকানিক্স মালিক সমিতির সভাপতি মোঃ শাহজাহান আলী তার মৃত্যুর সংবাদটি নিশ্চিত করেন।

ইত্তেফাক/নূহু