এক বছর পর...

এক বছর পর আবারো প্রাঙ্গণেমোরের ‘রক্তকরবী’ নাটকটি আগামী ২৪ আগস্ট বাংলাদেশ মহিলা সমিতি মিলনায়তনে সন্ধ্যা ৭টায় মঞ্চায়িত হবে। প্রায় ১ বছর পর নাটকটি আবার মঞ্চে আসছে। রবীন্দ্রনাথ ঠাকুর রচিত এ নাটকটির নির্দেশনা দিয়েছেন নূনা আফরোজ।

নাটকটিতে অভিনয় করেছেন নূনা আফরোজ, অনন্ত হিরা, রামিজ রাজু, আউয়াল রেজা, শিশির রহমান, পলাশ, সরোয়ার সৈকত, সাগর, রিগ্যান, জুয়েল রানা, মনির, শুভ, শুভেচ্ছা, সীমান্ত, প্রকৃতি, সুজয় ও চৈতী।

ঘটনা ঘটা স্থানটির প্রকৃত নাম কী সেই সম্বন্ধে ভৌগলিকদের মতভেদ থাকা সম্ভব। কিন্তু সকলেই জানেন এর ডাকনাম যক্ষপুরী। পণ্ডিতরা বলেন, পৌরাণিক যক্ষপুরীতে ধনদেবতা কুবেরের স্বর্ণ সিংহাসন। কিন্তু এ নাটকটি একেবারেই পৌরাণিক কালের নয়, একে রূপকও বলা যায় না। যে জায়গাটার কথা হয়েছে সেখানে মাটির নিচে যক্ষের ধন পোঁতা আছে। তাই সন্ধান পেয়ে পাতালে সুড়ঙ্গ খোদাই চলছে, এজন্যই লোকে আদর করে একে যক্ষপুরী নাম দিয়েছে। এই নাটকে এখানকার সুড়ঙ্গ খোদাইকারকদের সঙ্গে যথাকালে আমাদের পরিচয় হবে।

যক্ষপুরীর রাজার প্রকৃত নাম সম্বন্ধে ঐতিহাসিকদের ভেতর মতের ঐক্য কেউ প্রত্যাশা করেন না। এইটুকু জানা যায়, এর একটি ডাকনাম আছে—মকররাজ।