গোদাগাড়ীতে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

রাজশাহীর গোদাগাড়ীতে উজ্জ্বল (৪০) নামে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল ১১ টার দিকে উপজেলার সরঙ্গলা খাড়ির পাশে আম গাছের ডালের সঙ্গে উজ্জ্বলের লাশ ঝুলছিলো।

খবর পেয়ে পুলিশ উজ্জ্বলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এ ঘটনায় গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের হয়েছে।

উজ্জ্বল ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে নাকি তাকে হত্যার পর গাছে ঝুলিয়ে রাখা হয়েছে তা জানা যায়নি। পারিবারিক সূত্রে জানা যায়, স্ত্রীর সঙ্গে প্রায় ঝগড়া হতো উজ্জ্বলের। এ কারণেই ফাঁসি দিয়ে গাছে ঝুলে আত্মহত্যা করতে পারে বলে স্থানীয়দের ধারণা। 

আরও পড়ুন: চাঁদপুরে নিহত ছাত্রের খণ্ডিত মস্তক উদ্ধার

গোদাগাড়ী মডেল থানার  অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, ময়না তদন্তের রিপোর্ট পাওয়া গেলেই উজ্জ্বলের মৃত্যুর রহস্য জানা যাবে। উজ্জ্বল উপজেলার পরমানন্দপুর গ্রামের আব্দুস সাত্তরের ছেলে। 

ইত্তেফাক/নূহু