মালয়েশিয়ার কাছে বড় ব্যবধানে হেরে আসিয়ান কাপ শুরু করেছে বাংলাদেশ। সোমবার (২৮ সেপ্টেম্বর) টিকে থাকার লড়াইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে লাল-সবুজের প্রতিনিধিরা। বাংলাদেশ সময় বিকাল ৩টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ-সিঙ্গাপুরের এই দ্বৈরথ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস। এছাড়া ফোনে টফি অ্যাপেও দেখা যাবে ম্যাচটি।
শক্তিমত্তা ও ফিফা র্যাংকিং-দুই জায়গাতেই বাংলাদেশের চেয়ে এগিয়ে সিঙ্গাপুর। ফিফা র্যাংকিংয়ে বাংলাদেশের অবস্থান ১৮১তম, সিঙ্গাপুরের ১৪৬তম।
এখন পর্যন্ত তিন বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও সিঙ্গাপুর। এর মধ্যে সিঙ্গাপুরের জয় দুটি, বাংলাদেশের জয় একটি। সবশেষ এশিয়ান কাপে মুখোমুখি হয়েছিল দুই দল। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত সেই ম্যাচে ২-১ ব্যবধানে হেরেছিল হামজা-জামাল-সামিতরা। এরপর ফিরতি লেগে সিঙ্গাপুরের মাটিতে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। সেটিই দুই দলের সবশেষ লড়াই।
র্যাংকিংয়ে সিঙ্গাপুর এগিয়ে থাকলেও প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না বাংলাদেশের কোচ থমাস ডুলি। তিনি বলেন, 'আমরা ম্যাচটি জিততে চাই। সিঙ্গাপুর আমাদের চেয়ে র্যাংকিংয়ে এগিয়ে আছে-এটা নিয়ে আমরা একেবারেই ভাবছি না।'