বরিশালে জন্মাষ্টমী উপলক্ষ্যে প্রস্তুতি সভা

সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উত্সব উপলক্ষ্যে বরিশালে প্রস্তুতি সভা করেছে মেট্রোপলিটন পুলিশ। মঙ্গলবার দুপুরে মেট্রোপলিটন পুলিশ কমিশনারের অস্থায়ী কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভা হয়।

বিএমপি কমিশনার শাহাবুদ্দিন খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার আবু সালেহ মো. রায়হান, মোয়াজ্জেম হোসেন ভূঞা, বরিশাল জেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি রাখাল চন্দ্র দে, সাধারণ সম্পাদক মানিক মুখার্জি কুডু প্রমুখ।

সভায় জন্মাষ্টমী অনুষ্ঠান যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয় সেই লক্ষ্যে নিরাপত্তার বিষয়ে আলোচনা করা হয়। এছাড়াও জন্মাষ্টমীর র্যালির রুট নিয়ে আলোচনা হয়।