বিদ্যুত্স্পৃষ্টে খামারির মৃত্যু

কেশবপুরে মঙ্গলবার সকালে বিদ্যুত্স্পৃষ্টে এক পোলট্রি মুরগি খামারির মৃত্যু হয়েছে।

এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কেশবপুরের পার্শ্ববর্তী মণিরামপুর উপজেলার হাজরাকাটি গ্রামের পোলট্রি খামারের মালিক আব্দুল লতিফ বিদ্যুত্স্পৃষ্টে মারা গেছেন। তিনি ঐ গ্রামের মৃত মোমরেজ বিশ্বাসের ছেলে।

এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার আহসানুল মিজান রুমি বলেন, আব্দুল লতিফকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়।