ঝালকাঠিতে তিন পরিবহনকে জরিমানা

ঈদুল আজহার আট দিন পরেও খুলনা থেকে ঝালকাঠি-বরিশাল মহাসড়ক হয়ে ঢাকা ও চট্টগ্রামগামী পরিবহন যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নেওয়ায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ঝালকাঠি বাসস্ট্যান্ড ও কৃর্ত্তিপাশা মোড় এলাকায় চট্টগ্রামগামী দিদার, রোহান ও ব্যাপারী পরিবহনসহ মোট ৭টি পরিবহনে অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় অভিযান চালানো হয়।

এসময় ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী ৭টি পরিবহন থেকে যাত্রীদের অতিরিক্ত টাকা ফেরত দেওয়াসহ রোহান, দিদার ও ব্যাপারী পরিবহনকে ১৭ হাজার টাকা জরিমানা করে সতর্ক করেন।