বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ কমিটির কৃষি বিষয়ক উপদেষ্টা ও গাইবান্ধা জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সাবেক চেয়ারম্যান মাজেদার রহমান দুলু গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকালে গাইবান্ধা আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে তাকে।
এর আগে, গতকাল সন্ধ্যায় পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের কাজীর বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, গ্রেপ্তার হওয়া মাজেদার রহমান দুলু একই এলাকার মৃত মোকলেছুর রহমানের ছেলে এবং পলাশবাড়ী উপজেলার
মনোহরপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান।
এ বিষয়ে গাইবান্ধার পলাশবাড়ী থানা ওসি সরওয়ার আলম খান জানান, তার বিরুদ্ধে অর্থ আত্মসাত ও রাজনৈতিক একাধিক পৃথক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। দীর্ঘদিন থেকে তিনি পালাতক ছিলেন।
তিনি উল্লেখ করেন, এছাড়া তিনি সম্প্রতি এলাকায় অবস্থান করে দলকে সংগঠিত করা চেষ্টা করছিলেন বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। গোপন সূত্রে খবর পেয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।