দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) এর উদ্যোগে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ‘কলম হোক দুর্নীতি প্রতিরোধের অন্যতম হাতিয়ার, আসুন দুর্নীতি প্রতিরোধে সক্রিয় হই একসাথে এখনই’ এই প্রতিপাদ্যে মঙ্গলবার সকালে সংস্থার নিজস্ব কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরো কার্যকর ও ফলপ্রসূ করার লক্ষ্যে এ সভায় সভাপতিত্ব করেন সনাক সহ-সভাপতি অধ্যাপিকা ফাতেমা জোহরা।