পিরোজপুরের ভাণ্ডারিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গতকাল মঙ্গলবার বিকালে উপজেলা সদরের কিসলু জোমাদ্দারের ঘরে অভিযান চালিয়ে ৬৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক কারবারি তরিকুল ইসলাম তরুণকে আটক করে। তরিকুল ইসলাম তরুণ নিজ ভাণ্ডারিয়ার মহল্লার কিসলু জোমাদ্দারের ছেলে। পিরোজপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আহসান হাবীব এ অভিযানের নেতৃত্ব দেন। ভাণ্ডারিয়া থানার ওসি তদন্ত মো. তারিকুল ইসলাম জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভাণ্ডারিয়া থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।