কালিয়াকৈরে ২০ লিটার চোলাই মদ এবং ৯৩ পিস ইয়াবাসহ আট জনকে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার রাতে উপজেলার সফিপুর, মৌচাক, চন্দ্রা, গোয়ালবাথান ও বেরাচালা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে কালিয়াকৈর থানা পুলিশ তাদের গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার বেড়াচালার লাল মহন বর্মন, গৌরাঙ্গ বর্মন, বরাব এলাকার বিল্লাল হোসেন, গোয়াল বাথান গ্রামের শাকিল, মৌচাক এলাকার শাহীম, জয়পাল ওরফে রঞ্জিত, ঝালকাঠি জেলার রাজাপুর থানার কিকাইদনগর এলাকার মিজানুর রহমান, দিনাজপুর সদরপুর ভাঙ্গারপাড়ের সুমন মিয়া।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আলমগীর হোসেন মজুমদার জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে। তাদের গাজীপুর কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে।