পেট্রোবাংলায় ৭৫৩ কর্মকর্তা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ

বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজ সম্পদ করপোরেশন (পেট্রোবাংলা) এবং এর আওতাধীন ১২টি কোম্পানিতে জনবল নিয়োগের লক্ষ্যে এক বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ১৯টি ভিন্ন পদে সর্বমোট ৭৫৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, পদগুলোর জন্য ৯ম ও ১০ম গ্রেডে বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে। ৯ম গ্রেডের পদগুলোতে বেতন স্কেল ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা এবং ১০ম গ্রেডের পদগুলোতে ৩২,০০০–৭৭,৩০০ টাকা।

গুরুত্বপূর্ণ পদ ও পদসংখ্যা:
  • সহকারী ব্যবস্থাপক (প্রকৌশল): ২৪৭টি (মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, সিএসই/আইটি, কেমিক্যাল, পেট্রোলিয়ামসহ বিভিন্ন ডিসিপ্লিনে)
  • উপ-সহকারী প্রকৌশলী: ১৫০টি (ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য বিভিন্ন বিভাগ)
  • সহকারী ব্যবস্থাপক (প্রশাসন): ৯৭টি
  • সহকারী কর্মকর্তা (প্রশাসন): ৭০টি
  • সহকারী ব্যবস্থাপক (অর্থ): ৬৩টি
  • সহকারী কর্মকর্তা (অর্থ): ৫৩টি
  • অন্যান্য পদ: সহকারী ব্যবস্থাপক (চিকিৎসা ১৫টি, জিওলজি ১২টি, কারিগরি ১১টি, আইন ৬টি, জিওফিজিক্স ২টি, জিওকেমিক্যাল ১টি, কেমিস্ট্রি ১টি, এনভায়রনমেন্ট ১টি), সহকারী ড্রিলার (১টি), সহকারী কর্মকর্তা/উপ-সহকারী কর্মকর্তা কারিগরি (১১টি), ট্রেইনি ড্রিলার (৪টি), সহকারী কর্মকর্তা আইন (৪টি) এবং অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান (১টি)।
শিক্ষাগত যোগ্যতা:

পদভেদে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতকোত্তর, ৪ বছর মেয়াদি স্নাতক (সম্মান), বিএসসি-ইন-ইঞ্জিনিয়ারিং, ৪ বছর মেয়াদি ডিপ্লোমা-ইন-ইঞ্জিনিয়ারিং কিংবা এমবিবিএস ডিগ্রি চাওয়া হয়েছে।

আবেদন প্রক্রিয়া ও সময়সীমা:

আগ্রহী প্রার্থীরা পেট্রোবাংলার নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে পারবেন। আগামী ১৮ অক্টোবর থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৭ নভেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।