কুলাউড়ায় মঙ্গলবার রাত ১১টার দিকের দাঁড়িয়ে থাকা সিএনজি অটোরিকশাকে মাল বোঝাই ট্রাক সজোরে ধাক্কা দিলে এক যাত্রী নিহত হন। নিহত ব্যক্তির নাম নাসির হোসেন (৫৫)। তিনি ইউরো ফার্মার এ্যরিয়া ম্যানেজার ছিলেন।
জানা যায়, কুলাউড়া স্কুলের কাছে একটি সিএনজি অটোরিকশা দাঁড়িয়ে ছিল। মৌলভীবাজার থেকে আসা মাল বোঝাই ট্রাক সিএনজিটিকে ধাক্কা দিলে উপজেলায় কর্মরত ইউরো ফার্মার এ্যরিয়া ম্যানেজার নাসির হোসেন (৫৫), স্ত্রী রেহানা পারভিন (৪০) গুরুতর ও শিশু কন্যা ঐতিক আহত হন।
তাদের উপজেলা সদর হাসপাতালে আনার পর স্বামী-স্ত্রী উভয়কে তাৎক্ষণিক সিলেট ওসমানি হাসপাতালে পাঠানো হয়। ঐতিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
নাসির হোসেন মঙ্গলবার দিবাগত রাত ১টায় সিলেট হাসপাতালে মারা যান। তাদের বাড়ি হবিগঞ্জ সদর উপজেলায়। নাসির হোসেনের সহকর্মী ও স্থানীয় হাসপাতাল এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি