ঝিনাইগাতীতে সিএনজি অটোরিকশার চাকায় পৃষ্ট হয়ে নুছাইবা (৮) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে বুধবার সকালে।
নুছাইবা উপজেলার মাটিয়াপাড়া গ্রামের জামাল উদ্দিনের মেয়ে ও স্থানীয় ব্র্র্যাক স্কুলের প্রথম শ্রেণির ছাত্রী।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানায়, ঘটনার দিন সকাল ৯টায় ঝিনাইগাতী থেকে শেরপুরগামী যাত্রীবাহী সিএনজি মাটিয়াপাড়া নামকস্থানে নুছাইবাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নুছাইবার মৃত্যু হয়। এ সময় সিএনজিটি খাদে পড়ে এক পথচারীসহ ৪জন যাত্রী আহত হয়।
খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা খাদে পড়ে যাওয়া সিএনজিটি উদ্ধার ও চালক আতিকুর রহমানকে আটক করেছে।
ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর ছিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নুছাইবার লাশ ময়নাতদন্তের জন্যে শেরপুর জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ ও মামলার দায়েরের প্রস্তুতি চলছে।
ইত্তেফাক/আরকেজি