ভাঙ্গায় ৫ বছরের শিশুকে ধর্ষণ, ধর্ষক আটক

ভাঙ্গা উপজেলার পৌরসদরের পশ্চিম হাসামদিয়া গ্রামে মঙ্গলবার বিকেলে ৫ বছরের শিশুকে ধর্ষণ করা হয়েছে। ধর্ষক রাকিবুল মিয়াকে আটক করেছে পুলিশ। শিশুটিকে চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ভাঙ্গা থানার উপ-পরিদর্শক পিযুষ কান্তি জানান, পৌর সদরের পশ্চিম হাসামদিয়া গ্রামের সরকারি চাকুরিজীবী ওবায়দুল মিয়ার মাদ্রাসা পড়ুয়া ছেলে রাকিবুল মিয়া মঙ্গলবার বিকালে খাবারের লোভ দেখিয়ে একই এলাকার ওই শিশুকে ধর্ষণ করে। শিশুটি চিৎকার দিলে আশপাশের লোকজন এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

ইত্তেফাক/আরকেজি