এই সময়ের ছড়া

ডেঙ্গু

নিস্তার নাই—বিস্তার শুধু

                ঘটছে অহরহ

ডেঙ্গু নিয়ে ‘গুজব খবর’

                এখন ভয়াবহ।

 

এরই মধ্যে শোনা গেল

                ওষুধ সমাচার

মেয়র জানেন না তো ওষুধ

                কেনা কবেকার!

 

এ উহারে দুষছে কেবল—

                অনুযোগের ভাষা

খোশ মেজাজে বংশ বাড়ায়

                ডেঙ্গু সর্বনাশা।

 

আসবে ওষুধ—আসছে ওষুধ

                তার তরে উত্সব

তারিখ বিহীন আশ্বাসে তাই

                তীব্র কলোরব।

 

এই কলোরব থামাতে চাই

                সত্যি পদক্ষেপ

নইলে সবই ভেস্তে যাবে

                রইবে রে আক্ষেপ।