মো. কবির হোসেন সুজন, সিনিয়র প্রভাষক
ব্যবস্থাপনা বিভাগ
নিকুঞ্জ মডেল কলেজ,ঢাকা
প্রিয় এইচএসসি পরীক্ষার্থীবৃন্দ, অনুশীলন বিভাগে তোমাদের স্বাগতম। তোমাদের সুবিধার্থে ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা বিষয়ের ২য় পত্র হতে একটি বহুনির্বাচনি প্রশ্ন উপস্থাপন করা হলো। আশা করি তোমাদের সংগ্রহে থাকবে।
১। এফ ডব্লিউ টেইলর কোন ব্যবস্থাপনার জনক?
ক) আধুনিক ব্যবস্থাপনার
খ) বৈজ্ঞানিক ব্যবস্থাপনার
গ) দ্রব্যের মান উন্নয়ন ব্যবস্থাপনার
ঘ) আধুনিক শ্রমিক কর্মী ব্যবস্থাপনার
২। ব্যবস্থাপনার উপকরণ বাজার বলতে বুঝায়-
i. চাহিদাকে ii. স্থান ও নির্দিষ্ট এলাকাকে iii. নতুন নতুন বাজার সৃষ্টি করাকে
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ঘ) i, ii ও iii
নিচের চিত্রটি পড় এবং ৩ ও ৪ নং প্রশ্নের উত্তর দাও।
চিনি উত্পাদনের একটি সরলীকরণ প্রক্রিয়া হলো:
৩। উক্ত প্রথম কার্যটি-
i. পরিকল্পনার সাথে সংশ্লিষ্ট
iii নির্দেশনার সাথে সংশ্লিষ্ট
iii নিয়ন্ত্রণের সাথে সংশ্লিষ্ট
কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) ii ঘ) i, ii ও iii
৪। প্যাকেটজাতকরণ কার্যাদি উত্পাদন প্রক্রিয়ার সর্বশেষ ধাপ, এর থেকে কি বুঝা যায়।
ক) এটি নিয়ন্ত্রণ কার্যের সাথে সংশ্লিষ্ট
খ) এটি সমন্বয় সাধন কার্যের সাথে সংশ্লিষ্ট
গ) এটি সংগঠন কার্যের সাথে সংশ্লিষ্ট
ঘ) কোনটিই নয়
নিচের উদ্দীপকটি পড় এবং ৫ ও ৬ নং প্রশ্নের উত্তর দাও।
শ্রেণিভেদে একটি কাজ নানাভাবে করা হয়। বসে,শুয়ে দাঁড়িয়ে নানাভাবেই খাওয়া যায়। কিন্তু শুয়ে খেলে বুঝা যায় শুয়ে খাওয়ার চেয়ে বসে খাওয়া সহজ ও উত্তম। সুষম খাদ্য খাওয়া ভালো, অতিভক্ষণ স্বাস্থ্য ও কাজের জন্য ক্ষতিকর। এই বিষয়গুলো মানুষ আপনা আপনি বুঝেছে শিখেছে ও রপ্ত করেছে। এভাবে চিন্তা ও কাজ করতে করতে মানুষ চিন্তা ও কাজ করা সাধারণ নির্দেশনা বা করণীয় কর্তব্য নির্দিষ্ট করে পালন করে এগিয়ে যায়। এই সকল কাজ আস্তে আস্তে সত্য বলে প্রতিষ্ঠিত হয়।
৫। উদ্দীপকের কার্যকে বলা হয়
ক) নীতি খ) প্রক্রিয়া গ) পদ্ধতি ঘ) কৌশল
৬। উক্ত কার্যে কি কি আদর্শ ফুটে উঠেছে-
i. নিয়মানুবর্তিতা ii. শৃঙ্খলা iii. নমনীয়তা
কোনটি সঠিক?
ক) i খ) i ও iii গ) ii ঘ) i, ii ও iii
নিচের উদ্দীপকটি পড় এবং ৭ ও ৮ নং প্রশ্নের উত্তর দাও।
যানজটের কবলে ঢাকা মহানগরী। এই নগরীতে প্রতিদিন যানজটের কারণে যথেষ্ট পরিমাণ কর্মঘন্টার অপচয় হয়। এই কর্মঘন্টার অপচয় লাঘবের জন্য বড় বড় কর্মসূচীর অধীনে বেশ কিছু ছোট ছোট কার্য হাতে নেওয়া হয়েছে।
৭। উদ্দীপকের মূল কার্যটি কোন ধরণের পরিকল্পনা?
ক) একার্থক পরিকল্পনা খ) স্থায়ী পরিকল্পনা
গ) লক্ষ্য ঘ) কৌশলগত পরিকল্পনা
৮। উদ্দীপকের সর্বশেষ কার্যে-
i. কর্মসূচী রয়েছে ii. প্রকল্প রয়েছে iii. কৌশল রয়েছে
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ঘ) i, ii ও iii
৯। সরকারের ভিশন ২০২১ কোন ধরণের পরিকল্পনা?
ক) স্বল্পমেয়াদী পরিকল্পনা খ) দীর্ঘমেয়াদী পরিকল্পনা
গ) মধ্যমেয়াদী পরিকল্পনা ঘ) অভ্যন্তরীণ পরিকল্পনা
১০। মৌলিক পরিকল্পনা হিসেবে গৃহীত হয় কোনটি?
ক) সর্বোত্তম বিকল্প গ্রহণ খ) বিকল্প স্থিরকরণ
গ) লক্ষ্য নির্ধারণ ঘ) সহায়ক পরিকল্পনা গ্রহণ
নিচের উদ্দীপকটি পড় এবং ১১ ও ১২ নং প্রশ্নের উত্তর দাও।
একটি প্রতিষ্ঠানে মানুষ যন্ত্রপাতি সহ নিয়োজিত উপকরণাদি পৃথকভাবে কোন কিছুই সৃষ্টি করতে পারে না। যখন এগুলো সংঘবদ্ধ করে নিয়োজিত প্রত্যেক ব্যক্তি ও বিভাগের কাজ, দায়িত্ব ও কর্তব্য ভাগ করে দেয়া হয় ও একের সাথে অন্যের সম্পর্ক নির্ণীত হয় তখন তা একটি কাঠামোর সৃষ্টি করে ও কর্মক্ষম হয়ে উঠে।
১১।উপরের উদ্দীপকে ব্যবস্থাপনা কোন কার্যের কথা বলা হয়েছে?
ক) পরিকল্পনা খ) সংগঠন গ) কর্মীসংস্থান ঘ) নিয়ন্ত্রণ
১২। উপরের কার্যকে যখন চিত্রে উপস্থাপনা করা হয় তখন তা হয়-
i. সংগঠন কাঠামো ii. সংগঠন চার্ট iii. সংগঠন চিত্র
কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii
চিত্রটির আলোকে উত্তর দাও।
১৩। উপরের চিত্রটি কোন ধরনের সংগঠন?
ক) সরলরৈখিক সংগঠন খ) কার্যভিত্তিক সংগঠন
গ) সরলরৈখিক ও পদস্থ সংগঠন ঘ) মেট্রিক্স সংগঠন
১৪।এইরূপ সংগঠনের বৈশিষ্ট হলো-
i. কাজের ধরণ অনুযায়ী কাজকে ছোট ছোট ভাগে ভাগ করা
ii. প্রতিটি বিভাগ একযোগে সকল বিভাগকে সেবা প্রদান করা
iii. বিভাগের ব্যবস্থাপক একজন বিশেষজ্ঞ
কোনটি সঠিক? ক) i ও ii খ) i ও iii গ) ii ঘ) i, ii ও iii
উত্তর:১খ,২ঘ,৩ক,৪ক,৫ক,৬ক,৭ক,৮ক,৯গ,১০ক,১১খ,১২গ,১৩খ,১৪ঘ