‘জীবন সঙ্গীত’ কবিতায় জীবাত্মা কী?

বাংলা

মো. সুজাউদ দৌলা

সহকারি অধ্যাপক

রাজউক উত্তরা মডেল কলেজ, ঢাকা

জীবন সঙ্গীত

হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়

 

১। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন?

(ক) মুর্শিদাবাদে    (খ) বিহারে

(গ) হুগলিতে       (ঘ) চুরুলিয়ায়

২।হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন?

(ক) ঢাকা বিশ্ববিদ্যালয়                              (খ) কলকাতা বিশ্ববিদ্যালয়

(গ) নালন্দা বিশ্ববিদ্যালয়                           (ঘ) রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়

৩। হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় জন্ম-মৃত্যু সাল হলো-

(ক) ১৮০১-১৮৮৯                                   (খ) ১৮৩৮-১৯০২

(গ) ১৮৩৮-১৯০৩                                   (ঘ) ১৮২৮-১৯০৩

৪।‘দারা’ শব্দের আভিধানিক অর্থ কী?

(ক) মাতা    (খ) দরজা

(গ) মেয়ে   (ঘ) স্ত্রী

৫।‘A Paslm of life’ শীর্ষক ইংরেজি কবিতার ভাবানুবাদ কোনটি?

(ক) জীবন-বন্দনা (খ) জীবন সংসার

(গ) জীবন সঙ্গীত  (ঘ) ক্ষণ জীবন

৬। আমাদের জীবন কিসের মতো ক্ষণস্থায়ী?

(ক) ফুলের মতো                                      (খ) আগাছার মতো

(গ) কীটপতঙ্গের মতো                               (ঘ) শৈবালের শিশির বিন্দুর মতো

৭। কোনটি হেমচন্দ্রের মহাকাব্য?

(ক) বীরবাহু    (খ) বৃত্রসংহার

(গ) ছায়াময়ী  (ঘ) মেঘনাদ বধ

৮। আমাদের জীবন কিসের স্বপন?

(ক) দুঃস্বপন    (খ) দিবা স্বপন

(গ) নিশার স্বপন (ঘ) বাস্তব স্বপন

৯। মাইকেল মধুসূদনের পরবর্তীকালে সর্বাধিক খ্যাতিমান কবি কে ছিলেন?

(ক) শামসুর রাহমান                                 (খ) সত্যেন্দ্রনাথ দত্ত

(গ) হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়                          (ঘ) সুকুমার রায়

১০। ‘জীবন সঙ্গীত’ কবিতা অনুযায়ী কিসে মুক্তি নেই?

(ক) সংসারে       (খ) বৈরাগ্যে

(গ) পরিবারে           (ঘ) সংগ্রামে

১১। ‘অনিত্য’ শব্দের আভিধানিক অর্থ হলো-

(ক) অস্থায়ী     (খ) স্থায়ী

(গ) চিরন্তন    (ঘ) শাশ্বত

১২।‘A Paslm of life’ কবিতাটি কোন কবির?

(ক) Willium words worth                

(খ) Robert Herrick

(গ) Henry wordworth longfellow  

(ঘ) Willium Shakespeare

১৩। ‘জীবন সঙ্গীত’ কবিতায় কবি কী করতে নিষেধ করেছেন?

(ক) হাসতে                                             (খ) ক্রন্দন করতে

(গ) যুদ্ধ করতে                                         (ঘ) সংসার করতে

১৪। প্রসন্নকুমার সর্বাধিকারী কোন কলেজের অধ্যক্ষ ছিলেন?

(ক) কলকাতা হিন্দু কলেজ                         (খ) কলকাতা সংস্কৃত কলেজ

(গ) প্রেসিডেন্সি কলেজ                              (ঘ) জগন্নাথ কলেজ

১৫। কিসের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় ‘বৃত্রসংহার’ নামক মহাকাব্য রচনা করেন?

(ক) মাতৃপ্রেমের                                       (খ) ভাষাপ্রেমের

(গ) প্রকৃতি প্রেমের                                    (ঘ) স্বদেশ প্রেমের

১৬।‘জীবন সঙ্গীত’ কবিতায় জীবাত্মা কী?

(ক) অনিত্য      (খ) নিত্য

(গ) আকিঞ্চন    (ঘ) আদিত্য

১৭। ভবের উন্নতির জন্য কী করতে বলা হয়েছে?

(ক) নিজের কাজ  (খ) দুঃখবোধ

(গ) সুখের আশা  (ঘ) স্বপ্ন দেখা

১৮। ‘জীবন সঙ্গীত’ কবিতায় মিথ্যা সুখের কল্পনা করলে কী হয়?

(ক) দুঃখ কমে 

(খ) দুঃখ বাড়ে

(গ) সুখ বাড়ে                                          (ঘ) সুখ আসে

১৯। ‘জীবন সঙ্গীত’ কবিতার কোন বিষয়টিকে জীবনের উদ্দেশ্য বলে মনে করা হয় না?

(ক) দুঃখের আশা (খ) সুখের আশা

(গ) মানবকল্যাণ  (ঘ) সংসার

২০। ‘জীবন সঙ্গীত’ কবিতার মধ্য দিয়ে কবি যে দিকটি ফুটিয়ে তুলেছেন?

(ক) মানবজীবনের গুরুত্ব

(খ) সন্ন্যাস জীবন

(গ) সময়ের গুরুত্ব                                    (ঘ) মানুষের কর্তব্য

১.গ ২.খ ৩.গ ৪.ঘ ৫.গ ৬.ঘ ৭.খ ৮.গ ৯.গ ১০.খ ১১.ক ১২.গ ১৩.খ ১৪.খ ১৫.ঘ ১৬.ক ১৭.ক ১৮.খ ১৯ খ, ২০ ক