আসুন এডিস মশার বংশ বিস্তার রোধ করি

সারা দেশে ডেঙ্গুজ্বর নিয়ে যখন এত আলোচনা, সেই সময় আমার ভোলা সরকারি জেলা স্কুলের প্রধান গেটের সামনে এডিস মশার বংশ বিস্তারের ব্যবস্থা দেখা যাচ্ছে! প্রধান গেটের সামনে দীর্ঘদিন ধরে পানি জমে আছে, যা কারো নজরেই পড়ছে না। তাই সকলের দৃষ্টি আকর্ষণের জন্য আমার এই ছোট্ট আবেদন। আসুন এডিস মশার বংশ বিস্তার রোধে তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করি।

ফারহান সাজিদ

সপ্তম শ্রেণি, ভোলা সরকারি জেলা স্কুল, ভোলা