পদ্মা ব্যাংক লিমিটেডের নতুন ডিএমডি

সম্প্রতি পদ্মা ব্যাংক লিমিটেডের নতুন উপব্যবস্থাপনা পরিচালক এবং চিফ অপারেটিং অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সাহাদাত্ হোসেন। এর আগে তিনি প্রাইম ব্যাংকে সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট এবং আইটি সার্ভিস অ্যান্ড সাপোর্ট ও  বিজনেস প্রসেস রি-ইঞ্জিনিয়ারিংয়ের প্রধান হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া ঢাকা ব্যাংক, ইস্টার্ন ব্যাংক এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকসহ অন্যান্য তথ্যপ্রযুক্তি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার।-প্রেস বিজ্ঞপ্তি