চায়না রেলওয়ের আমন্ত্রণে চীন সফরে রেলপথ মন্ত্রী

রেলপথ মন্ত্রী মোঃ নূরুল ইসলাম সুজন চীন সরকারের নিয়ন্ত্রিত চায়না রেলওয়ের আমন্ত্রণে গতকাল রাতে চীন গিয়েছেন। তিনি ৮ সদস্য বিশিষ্ট বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। এ দলে রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির দুইজন সংসদ সদস্য মোঃ সাইফুজ্জামান এমপি (মাগুরা-১) এবং নাদিরা ইয়াসমিন জলি এমপি (নারী আসন-৪২) সহ রেলপথ মন্ত্রণালয় এবং বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তারা রয়েছেন।