তুলার ট্রাকে ফেনসিডিল

গুলিস্তানে তুলা ভর্তি ট্রাক থেকে ১ হাজার ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে র্যাব। এ ঘটনায় ট্রাক চালক সিরাজুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে।

র্যাব-৩-এর অতিরিক্ত পুলিশ সুপার এ বি এম ফাইজুল ইসলাম জানান, গোপন সংবাদে জানা যায়, সীমান্ত এলাকা থেকে যাত্রাবাড়ী হয়ে বিশেষ কায়দায় ট্রাকে করে মাদকের চালান রাজধানীতে আনা হচ্ছে। এ তথ্যে মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে গুলিস্তান বাসস্ট্যান্ড মসজিদের পাশে চেকপোস্ট স্থাপন করা হয়। পরবর্তীতে সন্দেহভাজন ট্রাকটি এলে থামার সংকেত দেওয়া হয়; কিন্তু না থেমে পালানোর চেষ্টা করলে ট্রাকটি (যশোর ট ১১-৩৬১৭) আটক করা হয়। পরে তল্লাশি করে তুলার বস্তার আড়ালে লুকানো ১ হাজার ১০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এ ঘটনায় ট্রাক চালককে গ্রেফতার করা হয়।