শ্রীপুরে পিকআপের ধাক্কায় বৃদ্ধা নিহত

গাজীপুরের শ্রীপুরে পিকআপের ধাক্কায় এক বৃদ্ধা নিহত হয়েছেন। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় রাস্তা পারাপারের সময় ময়মনসিংহগামী একটি পিকআপের ধাক্কায় তিনি নিহত হন। নিহতের নাম হালিমা (৮০)।

মাওনা হাইওয়ে থানার উপ-পরিদর্শক শ্রী হরিদাস জানান, গাজীপুরের শ্রীপুরে তেলিহাটি ইউনিয়নের তালতলী গ্রামের মৃত লাল মিয়ার স্ত্রী হালিমা বেগমকে (৮০) ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের এমসি বাজার এলাকায় দ্রুতগামী মালবোঝাই একটি পিকআপ চাপা দিলে তিনি গুরুতর আহত হন। 

আরও পড়ুন: পাবনায় ২২দিন বয়সী কন্যাশিশুকে বিক্রির চেষ্টা, আটক ৪

দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে একটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চালকসহ পিক-আপটি আটক করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইত্তেফাক/নূহু