ফতুল্লায় মালবাহী ট্রাকের চাপায় এক ব্যক্তি নিহত হয়েছেন। তার পরিচয় জানা যায়নি। শনিবার বিকেলে ফতুল্লায় মেঘনা পেট্রোলিয়াম করপোরেশনের সামনে ঢাকা-পাগলা-নারায়ণগঞ্জ সড়কে ওই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষ্যদর্শীরা জানান, মেঘনা ডিপোর সামনে সড়কে একটি কাভার্ডভ্যান পার্ক করা ছিল। ওই গাড়ির সামনের দিকে উপরে উঠে একজন গাড়ির গ্লাস পরিষ্কার করছিল। তখন কাভার্ড ভ্যানের সামনে পার্ক করা একটি ট্রাক পেছনে গেলে কাভার্ড ভ্যানে থাকা ওই ব্যক্তি চাপা পড়ে মারা যান। এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি পুলিশ।