জগন্নাথপুরে ১০ দিন ধরে টমটমসহ চালক নিখোঁজ

জগন্নাথপুরে ঈদের আগের দিন রবিবার সকাল ৬টা থেকে টমটম গাড়িসহ চালক সাইদুল ইসলাম (১৭) নিখোঁজ রয়েছে। সে উপজেলার মীরপুর ইউনিয়নের বাউরকাপন গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। এ ব্যাপারে নিখোঁজ সাইদুল ইসলামের ভাই রিয়াজুল হক জগন্নাথপুর থানায় সাধারণ ডায়েরি করেছেন। রিয়াজুল হক জানান, তার ভাই সাইদুল ইসলাম ঈদের আগের দিন রবিবার সকালে টমটম গাড়ি নিয়ে পার্শ্ববর্তী বিশ্বনাথ উপজেলার বাগিচা বাজারের উদ্দেশে বের হয়। এর পর থেকে গত মঙ্গলবার পর্যন্ত তার সন্ধান পাওয়া যাচ্ছে না। তার ব্যবহূত মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, টমটম চালক সাইদুল ইসলাম নিখোঁজ হওয়ার জিডির সূত্র ধরে তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।