প্রতিবন্ধীরা যথাযথ সুবিধা পেলে সমাজের বিভিন্ন স্তরে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। অধিকার প্রতিষ্ঠায় গণমাধ্যম ও সমাজভিত্তিক প্রতিষ্ঠানের সঙ্গে মতবিনিময় সভায় বক্তারা একথা বলেন। গতকাল বুধবার সকালে পটিয়ার একটি রেস্তোরাঁয় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
পটিয়া উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি শ্যামল ভট্টাচার্যের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ মিজানুর রহমানের পরিচালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিআরপির সহকারী প্রকল্প কর্মকর্তা উম্মে হারেছা জুলি। বক্তব্য রাখেন পটিয়া পৌরসভার প্যানেল মেয়র রূপক কুমার সেন, পৌর নারী কাউন্সিলর বুলবুল আক্তার, সিআরপি এ কে খানের শাখা ব্যবস্থাপক খলিলুর রহমান। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন—বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সামাজিক সংগঠনের প্রতিনিধি, ব্যবসায়িক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।