ভাণ্ডারিয়ায় আইসক্রিমের মোড়কে উত্পাদন, মেয়াদ ও খুচরা বিক্রয় মূল্য না থাকায় রুচি আইসক্রিম ফ্যাক্টরিকে ১০ হাজার টাকা, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উত্পাদন ও সংরক্ষণ করায় শুভেচ্ছা বেকারিকে ৬ হাজার টাকা এবং মেয়াদ উত্তীর্ণ পাউরুটি ও তরল দুধ বিক্রয় বা বিক্রয়ের প্রস্তাবের জন্য কাজী স্টোরকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার ভোক্তা অধিকার আইনে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ২২ হাজার টাকা জরিমানা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের পিরোজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক (অ.দা) মো. শাহ শোয়াইব মিয়া। এ সময় ভাণ্ডারিয়া উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. আব্দুল হালিম ও থানা পুলিশ তাদের কাজে সহায়তা করেন।